Home সাম্প্রতিক বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ
সাম্প্রতিক

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

Share
Share

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত সফরেও এর ব্যতিক্রম হয়নি। পুতিনের সঙ্গে এসেছে তাঁর বিশেষ নিরাপত্তা বহরের অন্যতম আকর্ষণ রাশিয়ায় তৈরি সুরক্ষিত লিমুজিন ‘আরাস সেনাট’।

‘চাকার ওপর দুর্গ’ হিসেবে পরিচিত আরাস সেনাট বিশ্বের অন্যতম সুরক্ষিত গাড়ি। রুশ প্রেসিডেন্টের গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। তবে বিদেশ সফরে পুতিনের জন্য ব্যবহৃত হয় বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন। গত বছর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই গাড়িতে চড়েছিলেন।

২০১৮ সালে বাজারে আসে আরাস সেনাট। রুশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আরাস মোটরস গাড়িটি তৈরি করেছে। রুশ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান নামি, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়। রাশিয়ার সরকারি কাজে ব্যবহারের জন্য বিলাসবহুল ও সাঁজোয়া গাড়ি তৈরির কোরতেজ প্রকল্পের অংশ হিসেবেই সেনাটের যাত্রা শুরু।

গাড়িটির বেসামরিক সংস্করণও তৈরি করে রাশিয়া। বছরে সর্বোচ্চ ১২০টি গাড়ি উৎপাদন করা হয়। এর দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।

পুতিনের ব্যবহৃত আরাস সেনাটে রয়েছে ৪.৪ লিটারের টুইন-টার্বো ভি-৮ ইঞ্জিন ও হাইব্রিড ব্যবস্থা। গাড়িটি প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি এবং ৮৮০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এতে রয়েছে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স।

গাড়িটির দৈর্ঘ্য ৫ হাজার ৬৩০ মিলিমিটার, প্রস্থ ২ হাজার মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৭০০ মিলিমিটার।

নিরাপত্তার পাশাপাশি গাড়িটিতে রয়েছে সক্রিয় ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল ও উন্নত ব্রেকিং ব্যবস্থা। ভেতরে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল চামড়া, কাঠের ট্রিম ও আধুনিক তথ্য ও বিনোদন ব্যবস্থা।

চরম আবহাওয়ার মধ্যেও চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে আরাস সেনাট। ফলে বিলাসিতা, শক্তিশালী ইঞ্জিন ও উন্নত নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে গাড়িটি রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা বহরের অন্যতম গুরুত্বপূর্ণ যান হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে...

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ...

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে: তিতুমীর

ভোটের অধিকার প্রতিষ্ঠার পর পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পথ খুলেছে বলে মন্তব্য করেছেন...