Home সাম্প্রতিক ‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে
সাম্প্রতিক

‘কৃষকের বন্ধু’ খেঁকশিয়াল কেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে

Share
Share

 

শিয়ালের হুক্কাহুয়া ডাক কিংবা শিয়ালপণ্ডিত নামে কাউকে ব্যঙ্গ করা—ছোটবেলায় এমন উপমা বা গল্প শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বাংলাদেশে পরিচিত এই প্রাণীকে ঘিরে রয়েছে নানা ছড়া, গান, লোকবিশ্বাস, কুসংস্কার ও লোকগল্প।

কখনো ধূর্ত চরিত্রে, কখনো অমঙ্গলের প্রতীক হিসেবে, আবার কখনো গৃহপালিত পশুপাখি খেয়ে ফেলার অভিযোগে—বিভিন্নভাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে শিয়াল।

তবে পরিবেশবিদেরা বলছেন, একসময় খুব পরিচিত এই প্রাণীটিকে এখন আর আগের মতো দেখা যায় না। দিন দিন কমে আসছে এর বিচরণ ও আবাসস্থল।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সুপরিচিত খেঁকশিয়াল, যাকে ইংরেজিতে ‘বেঙ্গল ফক্স’ বলা হয়, বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হলো, ক্রমেই কমে আসছে খেঁকশিয়ালের প্রাকৃতিক আবাসস্থল।

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের তথ্য অনুযায়ী, বর্তমানে সংকটাপন্ন শ্রেণিতে থাকা খেঁকশিয়াল সংস্থাটির চলমান নতুন মূল্যায়নে আরও উচ্চতর ঝুঁকির বা ‘বিপন্ন’ শ্রেণিতে চলে যেতে পারে।

অথচ প্রকৃতিতে খেঁকশিয়ালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখা, ইঁদুরসহ বিভিন্ন ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বন্যপ্রাণী।

তাই খেঁকশিয়ালের আবাসস্থল সংরক্ষণ ও নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে দেশের প্রকৃতি থেকে হারিয়ে যেতে পারে এই পরিচিত প্রাণীটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের...

Related Articles

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...