চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়। আগামী ১২ সেপ্টেম্বর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে বিদ্যালয়টি।
বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের সভাপতি মোরশেদুল ইসলাম সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।
অনুষ্ঠানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং বিতর্ক প্রতিযোগিতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম।
প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a comment