Home সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া
সাম্প্রতিক

যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া

Share
Share

উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের আশঙ্কার মধ্যে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বলেছে, দেশের নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে থাকার সময় শেষ হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদে দেওয়া বক্তব্যে ক্ষমতাসীন দলের নেতা কিম মিন-সক বলেন, যুক্তরাষ্ট্র এখন আগের মতো ‘দয়ালু বড় ভাই’ হিসেবে আচরণ করছে না। দেশটি নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কঠোর দর-কষাকষি করছে। তাই সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়াকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে হবে।

দক্ষিণ কোরিয়ার এই উদ্বেগের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ। ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আবার বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন। পাশাপাশি ব্যয় কমানো এবং উত্তর কোরিয়াকে অপ্রয়োজনীয়ভাবে উসকে না দেওয়ার যুক্তিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর কথা বলেছেন।

সিউলের আশঙ্কা, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের পরিবর্তে পারমাণবিক অস্ত্রের নতুন উৎপাদন সীমিত করার মতো কোনো চুক্তিতে রাজি হতে পারে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কোনো চুক্তি হলেও যেন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, সে জন্য নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দলটি।

তবে একই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার পক্ষেও মত দিয়েছে ডেমোক্রেটিক পার্টি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের...