Home সাম্প্রতিক দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না: শেখ হাসিনা
সাম্প্রতিক

দেশে ফেরার নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না: শেখ হাসিনা

Share
Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’

রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন শেখ হাসিনা।

সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা বললেও এবার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তাঁর অনুপস্থিতিতে দলটির সভাপতির দায়িত্ব কে পালন করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

ছোট বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’

সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও বিভিন্ন মন্তব্য করেন শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের...