Home সাম্প্রতিক চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান কয়েকটি নদীর পানি
সাম্প্রতিক

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান কয়েকটি নদীর পানি

Share
Share

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ দেশের কয়েকটি প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ শুক্রবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব বিভাগের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে পদ্মার পানি কমেছে। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময় নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে গোমতী নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা...

হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা

নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে হারপিক পান করিয়ে নিজেও...

যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী...