মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি উপলক্ষে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।
রোববার (৩০ আগস্ট) দুপুর ৩টায় জামায়াত নেতারা ডিসি ও এসপির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
জামায়াত নেতারা জানান, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চের গাড়িবহর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ওপর দিয়ে যাবে। এ সময় লংমার্চের শান্তিশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্মারকলিপি হস্তান্তরকালে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment