মুন্সীগঞ্জ শহরের বণিক্যপাড়ায় ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ভারতীয় নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে মুক্তারপুর-সিপাহীপাড়া আঞ্চলিক সড়কের বণিক্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া এলাকার মো. মুরছালিন (২৮) এবং মুন্সীগঞ্জ সদরের গণকপাড়া এলাকার সাহাবুদ্দিন (৪০)।
ডিবি পুলিশ জানায়, এসআই মোহাম্মদ কামরুল হাসান, পিপিএমের নেতৃত্বে একটি দল সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১৬০ পিস ইস্কাফ উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।
Leave a comment