আবু হানিফ, সিরাজগঞ্জ
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সলঙ্গা থানা মাঠ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। সলঙ্গা থানার ছয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এতে যোগ দেন।
পরে থানা মাঠে সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বক্তারা গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারের সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment