Home জাতীয় অপরাধ মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি, অস্ত্র নিয়ে বাড়ির সামনে অভিযুক্তরা
অপরাধ

মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশের হুমকি, অস্ত্র নিয়ে বাড়ির সামনে অভিযুক্তরা

Share
Share

সাকিব, ময়মনসিংহ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহারের জন্য এক ব্যক্তিকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হেলাল উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্তান গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম (৪৫), ফারুক মিয়া (৪০), এবাদুল (২০) ও মোস্তাকিম (২২)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় রফিকুল ইসলামকে আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে চলতি বছরের ২৫ মে রফিকুলসহ অভিযুক্ত ব্যক্তিরা হেলাল উদ্দিন ও তাঁর শ্যালক সোহাগ মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় আরও একটি মামলা করা হয়।

হেলাল উদ্দিনের অভিযোগ, সর্বশেষ দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে আসছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের বাড়ির সামনে যান। সেখানে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার পাশাপাশি মামলা প্রত্যাহার না করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

হেলাল উদ্দিন বলেন, মামলা প্রত্যাহার না করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায়...

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি...

নওগাঁয় ২৫টি জাল হাজার টাকার নোটসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ১ হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোটসহ মো. আব্দুল জব্বার (৪৫)...

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে...

;