Home সাম্প্রতিক ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ
সাম্প্রতিক

ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অজয় চন্দ্র মোদক এবং গালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হাসনাত ও মারিয়া আক্তার। অজয় ও জাওয়াদকে শ্রবণ উপকরণ এবং মারিয়াকে নগদ ২ হাজার টাকা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিডিইপি-৪)-এর অর্থায়নে এসব সহায়তা দেওয়া হয়েছে।

জাওয়াদের মা জান্নাতুল ফেরদৌস বলেন, শ্রবণ উপকরণটি ব্যবহারের মাধ্যমে তার ছেলে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, কোনো শিক্ষার্থী যেন শারীরিক সমস্যার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয়...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই ছাত্রদলের কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...