দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে নীতিমালা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।
মো. রুহুল আমিন বর্তমানে দেশে সারের চাহিদা কত এবং চাহিদার তুলনায় কোনো ঘাটতি রয়েছে কি না, ঘাটতি থাকলে তা পূরণে কী পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা কী—তা জানতে চান।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কৃষকেরা নির্ধারিত সময়ে, প্রয়োজনীয় পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার পান।
তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়।
কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম থাকলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে ঘাটতি সমন্বয় করা হয় বলেও জানান কৃষিমন্ত্রী।
ইত্তেফাক/এমএএম
বিশ্ব ফুটবলের আলোচিত ‘ফিফা দুর্নীতি কেলেঙ্কারি’ মামলায় বড় ধরনের অপরাধের কথা স্বীকার করে মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী...
ByDesk ReportAugust 29, 2026ভৈরব-ময়মনসিংহ রেলপথে একসময় ছয়টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করত। কম ভাড়ায় এসব ট্রেনে দূরের বাজার, কর্মস্থল ও বাড়িতে যাতায়াত করতেন সাধারণ মানুষ।...
ByDesk ReportAugust 29, 2026চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...
ByDesk ReportAugust 30, 2026খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার...
ByDesk ReportAugust 30, 2026সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের...
ByDesk ReportAugust 30, 2026প্রেমিকার জন্মদিনে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে ফেস্টুন টাঙিয়ে আলোচনার জন্ম দিয়েছেন...
ByDesk ReportAugust 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment