Home সাম্প্রতিক জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী
সাম্প্রতিক

জলদস্যুদের কবল থেকে জিম্মি জাহাজ উদ্ধার করলো তুরস্ক-সোমালিয়ার যৌথ বাহিনী

Share
Share

সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। শনিবার (২৯ আগস্ট) সোমালি সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রায় ১০ দিন ধরে চলা এই অভিযানে ১৪ জন জলদস্যু নিহত হয়েছেন এবং তাঁদের ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবিরাম সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত জলদস্যুরা জাহাজটি ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর যৌথ বাহিনী এমভি লাতুফ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং এটিকে নিরাপদে আবার যাত্রা শুরু করায়।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি গত জুলাইয়ের শেষ দিকে তুরস্ক থেকে তানজানিয়ার দার এস সালাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, জাহাজটিতে তুরস্কের তৈরি অস্ত্র ছিল। তবে সোমালিয়ার ফেডারেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তুরস্ক ও সোমালিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সোমালি সরকার।

সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। এপ্রিল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি পণ্যবাহী জাহাজ জিম্মি করার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের কাছে আরেকটি জাহাজ দখল করে নেয় জলদস্যুরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...

Related Articles

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...

আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...

;