Home সাম্প্রতিক এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন
সাম্প্রতিক

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

Share
Share

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। তাঁর পোস্ট ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে গণমাধ্যমের একাংশের সমালোচনা করে ইশরাক লেখেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেল রয়েছে, যারা আইনের ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম এবং সে চর্চাও করে থাকে। তবে সবকিছু জেনেও এসব গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন দেখে তাঁর মনে হচ্ছে, ওই গণমাধ্যমগুলোর ‘ঘুণ্টিঘরে’ হয়তো মাদকের এক্সক্লুসিভ সরবরাহকারী ছিল। মাদকবিরোধী অভিযানের পর এসব গণমাধ্যমের আচরণ ‘বন্য পশুর মতো’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি’। যেসব মাদকসম্রাট বা মাদক কারবারি এসব পত্রিকাকে অর্থায়ন করেন, তাঁদের আস্তানা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। নিজের ব্যক্তিগত নিরাপত্তার প্রসঙ্গ তুলে ইশরাক জানান, তাঁর কাছে বৈধ লাইসেন্স করা অস্ত্র রয়েছে।
মাদকবিরোধী অভিযানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইশরাক লেখেন, এখন থেকে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করা হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে আসামিদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। মাদকবিরোধী এই সংগ্রামের ‘১৬ কলা পূর্ণ করা হবে’ বলেও পোস্টে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী...

Related Articles

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...

আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক...

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে...

;