Home সাম্প্রতিক ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস
সাম্প্রতিক

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

Share
Share

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর আস্থা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের জীবন দেওয়ার পরও যদি একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’

তিনি বলেন, দল ও মত আলাদা হলেও বিবেকের জায়গায় সবাই এক। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সাহস থাকতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধেও কথা বলতে হবে।

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, বিচার শুধু আলোচিত বা পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলে হবে না। একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমি যে পেশায় থাকি, যে দলেরই হই কিংবা যে ধর্মেরই হই, আমার সঙ্গে অন্যায় হলে এই রাষ্ট্রকে আমাকে ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।’

ওসমান হাদি হত্যার প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছিলেন। তাঁর হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি, সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়ে যাবে।

দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সারজিস আলম। এ জন্য তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী পালন না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা কাজী শামচুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করার অভিযোগে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের শাস্তি ও অপসারণের...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের তদারকি ও সমন্বয় বাড়াতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে...

Related Articles

রাঙ্গামাটিতে হু হু করে বাড়ছে পানি, বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই...

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান

মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও...

মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা।...

গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়

গুমের শিকার প্রত্যেক ব্যক্তি যাতে বিচার পান এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা...