Home সাম্প্রতিক ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ
সাম্প্রতিক

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ফেসবুকে পোস্ট করতেন তিনি। তবে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন এই শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। সেখানে ফেসবুক থেকে সরে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ বলেন, কোন খবর সত্য আর কোনটি গুজব, তা বোঝা কঠিন হয়ে পড়েছে। যাচাই না করে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় তারকারাও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য—বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর তা যাচাই করে সংশোধন করতে হয় বলেও জানান তিনি। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করা জরুরি।

ফেসবুকের বর্তমান পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পেরেই প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসিফ আকবর। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে গেলেও সংগীতের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছেন এই শিল্পী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

;