Home সাম্প্রতিক ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের
সাম্প্রতিক

৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের

Share
Share

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলার বাবনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি জানান।

কায়সার কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ রোপণ করা গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি বলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার আহ্বান জানান তিনি।

গাছগুলো উপড়ে ফেলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কায়সার কামাল। তাঁর দাবি, শুধু ঘরবাড়ি সম্প্রসারণের জন্য গাছগুলো উপড়ে ফেলা হয়ে থাকতে পারে—এমনটি তাঁর কাছে মনে হচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের রোপণ করা গাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছগুলো কোনো ব্যক্তির বাড়ির সামনে লাগানো হয়নি; মানুষের কল্যাণের জন্যই এগুলো রোপণ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশাসনের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কতগুলো গাছ লাগানো হয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে পারেন। জনপ্রতিনিধি ও প্রশাসন জবাবদিহির মধ্যে থাকলে একটি কার্যকর রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মরণে এসব গাছ লাগানো হয়েছিল। উদ্দেশ্যমূলকভাবে গাছগুলো উপড়ে ফেলা হয়ে থাকলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা না নিলে, সেটিকে তিনি ভিন্নভাবে দেখবেন বলে মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে কলমাকান্দা–নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনী এলাকায় সড়কের পাশে রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পান। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ওই সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;