Home সাম্প্রতিক প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়
সাম্প্রতিক

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

Share
Share

তামিলনাড়ু বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়ে নিজের নির্ধারিত আসন ছেড়ে মন্ত্রীদের পাশে গিয়ে বসেছেন অভিনেতা ও তামিলগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজ্য বিধানসভার অধিবেশনের বিকেলের পর্বে এ ঘটনা ঘটে। বিজয় সাধারণত স্পিকারের আসনের কাছাকাছি নির্ধারিত আসনে বসেন। অন্যদিকে মন্ত্রীরা বসেন সামনের সারিতে। তাঁদের আসন সাধারণত জ্যেষ্ঠতা ও দায়িত্বের ভিত্তিতে নির্ধারণ করা হয়।

তবে এদিন নিজের নির্ধারিত আসন ছেড়ে সামনের সারিতে মন্ত্রীদের সঙ্গে বসেন বিজয়। তিনি কে. এ. সেনগোট্টাইয়ান ও আধাভ অর্জুনের মাঝখানে গিয়ে বসেন। প্রচলিত আসন বিন্যাসের বাইরে তাঁর এভাবে আসন পরিবর্তন অধিবেশনে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

বিধানসভায় কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে আলোচনা চলার সময় বিজয়ের আসন পরিবর্তনের বিষয়টি নজরে আসে। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়।

চলচ্চিত্রজগতের জনপ্রিয় অভিনেতা বিজয় ২০২৪ সালে তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করে সক্রিয় রাজনীতিতে আসেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলটি রাজ্যের রাজনীতিতে সক্রিয় রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও কারাবাসের কারণে দীর্ঘ সাত মাস অভিনয়জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন ছোটপর্দার...

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;