Home জাতীয় ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই
জাতীয়

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই

Share
Share

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৫০ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৩ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৯০ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৪২২ জন।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাঁদের মধ্যে মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে চেপে রেখেও কর্তব্যের খাতিরে পাশের মসজিদে গিয়ে ফজরের আজান দিলেন এবং...

নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস: বিমানবন্দরে হট্টগোল ও ক্ষোভ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের চরম তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড....

Related Articles

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক...

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায়...

কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫...

;