Home জাতীয় অপরাধ জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ককে হত্যা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকসাম্প্রতিক

জিম থেকে বের হতেই ২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ককে হত্যা

Share
Share

উত্তর প্রদেশের শ্যামলিতে হরিয়ানভি পপ মিউজিক তারকা ও জনপ্রিয় ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে (৩৫) প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে একটি জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় চার হামলাকারী তাঁকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে অন্তত ২০ রাউন্ড গুলি ছোড়ে। মাথার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এই শিল্পী।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, অঙ্কিত শ্যামলির বান্টিখেরা গ্রামের বাসিন্দা ছিলেন এবং রোতক ও সোনিপতে থেকে সংগীত ও অভিনয় ক্যারিয়ার পরিচালনা করতেন। নিয়মিত শরীরচর্চার অংশ হিসেবে তিনি শ্যামলির ওই জিমে যাতায়াত করতেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত কুখ্যাত ‘গোগি গ্যাং’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

প্রতিপক্ষ গ্যাংয়ের সাথে সম্পর্ক রাখা এবং গ্যাং-সংশ্লিষ্ট বিষয় নিয়ে গান তৈরির অপরাধে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। ভোলু শাহপুরিয়া নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দায় স্বীকার করে আরও হামলার হুমকিও দেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় জনতা অঙ্কিতের মরদেহ রাস্তায় রেখে দিল্লি-মুজাফফরনগর সড়ক অবরোধ করে দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রর্দশন করে। অঙ্কিত বালিয়ান মূলত ‘ভারি কোর্ট মে গুলি মারেঙ্গে মেরি জান’ গানের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, যা ইউটিউবে ৫ কোটি ৫০ লাখের বেশি ভিউ পেয়েছে। এছাড়া ‘গুলি কে বারুদ’, ‘সিস্টেম’, ‘১১২ এনই’-এর মতো বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে...

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

;