Home জাতীয় ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Share
Share

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার নির্দেশও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে ঢাকা শহরের ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

মেঘনা নদী থেকে পানি এনে ঢাকা শহরে সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটিতে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা করবে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনের জন্য ডেনমার্ক সরকার ১০০ কোটি টাকা দিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।...

ট্রাম্পের ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত প্রাণনাশের হুমকি ও উসকানিমূলক পদক্ষেপ আরও তীব্র করে তুলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম...

Related Articles

খোঁজ নেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্যের, কেউ বলছে ‘দেনার দায়ে’

চাঁদপুর শহরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান ‘এসকে শিল্পালয়’-এর স্বত্বাধিকারী পিন্টু দাসসহ তাঁর পরিবারের চার...

ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ, কমেছে সরবরাহ

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ভরা মৌসুমের প্রায় দুই মাস শেষ হতে চললেও বাজারে ইলিশের...

মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: প্রতিমন্ত্রী আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে কোনো মাজার, পীরের তরিকা বা...

রংপুরে চার খুন: মা-মেয়ের ফরেনসিক রিপোর্টে কি ধর্ষণের আলামত মিলেছে?

রংপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত মা ও মেয়ের...