Home জাতীয় অপরাধ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পেছাল
অপরাধআইন-বিচারজাতীয়

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পেছাল

Share
Share

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণার দিন পিছিয়ে গেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় প্রকাশের কথা থাকলেও সকালে আদালত তা পিছিয়ে আগামী ৩১ আগস্ট রায়ের নতুন দিন ধার্য করেছেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই সিদ্ধান্ত দেন। আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক আইনি শুনানিতে অংশ নেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে নির্মম পাসবিক নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান তার বোনের শ্বশুর হিটু শেখ। পরবর্তীতে মারাত্মক দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিষ্পাপ শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে অভিযুক্ত করে মাগুরা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষ করে ২০২৫ সালের ১৩ এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর বিচারিক আদালতে মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করা হয়, যেখানে রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষী দেন। গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। তবে অপর তিন আসামি-সজীব শেখ, তার ছোট ভাই এবং জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।নিয়মানুযায়ী নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি ও পেপারবুক প্রস্তুতের পর হাইকোর্টে শুনানির কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ৩১ আগস্ট ঘোষিত রায়ের মধ্য দিয়েই জানা যাবে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেননি, জানালেন সাংবাদিক সায়ের

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা...

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

জুনিয়রের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরে উত্তরখানে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজধানীর উত্তরখানে...

Related Articles

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

;