যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ও কবরস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধের দাফন সম্পন্ন হয়।
সোমবার (২৪ আগস্ট) কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্যাসগাছা গ্রামের আব্দুল খালেক মান (৯০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে বড় ছেলে মাহাবুর রহমানের বাড়িতে মারা যান। পরে মাহাবুর পুরোনো পারিবারিক কবরস্থানে বাবার জন্য কবর খুঁড়তে গেলে ছোট ভাই আছাবুর রহমান তাতে বাধা দেন।
আছাবুর ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবি করলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে মাহাবুর রহমান, তাঁর স্ত্রী মমতাজ বেগম, মেয়ে লিলিমা খাতুন এবং আছাবুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগম আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংঘর্ষের কারণে দীর্ঘ সময় বৃদ্ধের দাফনও আটকে থাকে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়।
কেশবপুর থানার ওসি রেকসানা খাতুন জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...
ByDesk ReportOctober 11, 2026দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...
ByDesk ReportOctober 11, 2026জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...
ByDesk ReportOctober 13, 2026পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...
ByDesk ReportOctober 13, 2026ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...
ByDesk ReportOctober 13, 2026ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...
ByDesk ReportOctober 11, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment