Home সাম্প্রতিক ‘ভুল ডাকাতি’র খবরে বনশ্রীতে পুলিশের অভিযান, তথ্যদাতাই আটক
সাম্প্রতিক

‘ভুল ডাকাতি’র খবরে বনশ্রীতে পুলিশের অভিযান, তথ্যদাতাই আটক

Share
Share

রাজধানীর বনশ্রীতে একটি বাসায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় অর্ধশত সদস্যের দলটি সড়কের দুই পাশ বন্ধ করে বাসাটি ঘিরে ফেলে। সম্ভাব্য পালানোর পথ ঠেকাতে গলির মুখে বালুভর্তি ট্রাকও রাখা হয়। তবে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়েও ডাকাতি বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরে যে ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, তাঁকেই সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনশ্রীর সি-ব্লকের ২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ডিবি সূত্রে জানা গেছে, বনশ্রীর সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাত দল ঢুকেছে—এমন তথ্য পেয়ে ডিবির মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালায়। বেলা পৌনে একটার দিকে বাড়িটি ঘিরে ফেলা হয়। প্রায় সোয়া দুইটা পর্যন্ত সেখানে তল্লাশি চালানো হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, যে ব্যক্তি তথ্য দিয়েছিলেন, তিনি নিজেও ডাকাতির ঘটনায় সন্দেহভাজন। তাঁর বিরুদ্ধে সাত থেকে আটটি ডাকাতির মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে কী কারণে তিনি এমন তথ্য দিয়ে পুলিশকে ওই বাড়িতে অভিযান চালাতে প্ররোচিত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, দুপুরের দিকে সড়কের দুই পাশে পুলিশের গাড়ি অবস্থান নেয়। এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে কয়েকজন পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদ করছিলেন। অন্য সদস্যরা একটি ভবনের সামনে অবস্থান নেন। পরে হাতকড়া পরা ওই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযানের বিষয়ে কোনো তথ্য জানায়নি।

ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ডাকাতির একটি তথ্য পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। তবে যে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে তেমন কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কেন পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী?

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব...

নিখোঁজ নারীর সন্ধানে হেভি ফিল্টারযুক্ত ছবি ব্যবহার, বিপাকে পুলিশ

মেক্সিকোর চিয়াপাসে নিখোঁজ এক নারীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া অতিরিক্ত ফিল্টারযুক্ত ছবি ব্যবহার করায় বিপাকে পড়েছে পুলিশ। ছবিতে ডিজিটাল সম্পাদনার কারণে নারীর...

Related Articles

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত...

রাতে বেগুন ভর্তা ও রুটি খেয়ে ৩ বোনের রহস্যজনক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুরে বেগুন ভর্তা ও রুটি খাওয়ার পর তিন বোনের রহস্যজনক...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি...