Home সাম্প্রতিক ২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত
সাম্প্রতিক

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ। আর ঈদুল আজহা পালিত হতে পারে ১৬ অথবা ১৭ মে। তবে এসব তারিখ চূড়ান্ত নয়; চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনের। নতুন চাঁদ দেখার ভিত্তিতে মাসের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে রমজান, ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখ ঘোষণা করা হয়।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে ৬ ফেব্রুয়ারি, অর্থাৎ ২৯ শাবান সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ওই সময় চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদ ও সূর্যের সংযোগ ঘটতে পারে।

এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

ঈদুল ফিতর ৯ বা ১০ মার্চ

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর ঈদের তারিখ নির্ভর করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেদিন চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হতে পারে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১০ মার্চ বুধবার ঈদ হতে পারে।

ঈদুল আজহা ১৬ বা ১৭ মে

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন ৯ জিলহজ পবিত্র আরাফার দিন।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ঈদুল আজহা ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চাঁদ দেখার বাস্তব ফলাফলের ওপর নির্ভর করেই ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

জুনের প্রথম সপ্তাহে নতুন হিজরি বছর

নতুন ইসলামি বছর ৫ থেকে ৭ জুনের মধ্যে শুরু হতে পারে। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এ মাসের প্রথম দিন থেকেই নতুন ইসলামি বছরের সূচনা হয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে, জিলহজ ৭ মে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে ৫ জুন শনিবার থেকে মুহররম শুরু হতে পারে। জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে মুহররম শুরু হতে পারে ৬ জুন রোববার।

আবার জিলহজ ৮ মে শুরু হলে এবং ২৯ দিনে শেষ হলে ৬ জুন থেকে মুহররম শুরু হতে পারে। সে ক্ষেত্রে জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হবে ৭ জুন।

তবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুহররমের চূড়ান্ত তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব নয়, বাস্তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে ভয়াবহ ভূমিধসে নদীতে আকস্মিক বন্যা: বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

নেপালের মধ্যাঞ্চলে পাহাড়ে ভয়াবহ ভূমিধসের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। আকস্মিক এই সর্বনাশা ঢলে দেশটির বিভিন্ন এলাকার বেশ...

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যটিতে বিভিন্ন সংঘর্ষ ও জঙ্গি হামলায় নারী ও...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

;