Home সাম্প্রতিক বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা
সাম্প্রতিক

বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা

Share
Share

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারায় জরিমানা করা হয়েছে ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করেনি মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ২–২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেসি সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারেন।

সুলিভান পরিবারের নাম বাংলাদেশি ফুটবলে পরিচিত। কুইনের ছোট ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলেছেন।

একই ম্যাচের আরেক ঘটনায় ইন্টার মায়ামির ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান কুইন। এ সময় ফ্রের সঙ্গে তাঁর জটলা হয়। একপর্যায়ে ফ্রে কুইনের ঘাড় ধরে ফেললে উঠে দাঁড়িয়ে তাঁকে ট্যাকল করেন সুলিভান।

ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান। পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

মেসির শাস্তি অবশ্য জরিমানাতেই সীমাবদ্ধ রয়েছে। তাঁকে কোনো ম্যাচে নিষিদ্ধ করা হয়নি। ফলে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে মাঠে নামতে বাধা নেই এই আর্জেন্টাইন তারকার।

ঘটনাবহুল ম্যাচটি মেসির জন্য আবেগেরও ছিল। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এই ম্যাচেই প্রথম গোল করেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও সহায়তা করেন মায়ামির অধিনায়ক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

;