Home সাম্প্রতিক রোগী ধরার দালালকে গ্রেপ্তার, সিকিউরিটি গার্ডকে ছুরি ধরে হত্যার হুমকি
সাম্প্রতিক

রোগী ধরার দালালকে গ্রেপ্তার, সিকিউরিটি গার্ডকে ছুরি ধরে হত্যার হুমকি

Share
Share

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এক সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, আরিফুল ইসলাম রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

ঘটনার শিকার মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করছিলেন।

এ সময় আরিফুল ইসলামসহ কয়েকজন সেখানে এসে তাঁকে মাইকে সচেতনতামূলক বক্তব্য দিতে নিষেধ করেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের কথা জানালে তাঁকে মারধর ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আরিফুল পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছন থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসেন। পরে তিনি অস্ত্রটি সাব্বিরের গলায় ধরে তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। পরে তিনি ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ জানায়, কমিশনারের নির্দেশের পর রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সাব্বির হোসেন ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আরিফুলের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বঙ্গভবনে মঈন খান, পার্থ, সাচিং প্রু ও লিংকন

নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চারজন। শপথ নিতে তাঁরা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে...

শনিবার থেকে শুরু হচ্ছে কলেরা প্রতিরোধে টিকাদান কর্মসূচি

কলেরা প্রতিরোধে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। প্রথম ডোজের টিকাদান চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া...

Related Articles

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মাদকের বিস্তার...

বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানকে চড় মারায় মেসির জরিমানা

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারায় জরিমানা করা...

মুন্সীগঞ্জে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠিত

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’...

মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২...