Home সাম্প্রতিক কেন পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী?
সাম্প্রতিক

কেন পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী?

Share
Share

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিবের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রহ্মপুত্রে ধরা পড়ল প্রায় এক কেজির ইলিশ

অতি বৃষ্টির কারণে পথ ভুলে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদে ইলিশ চলে এসেছে বলে ধারণা করছেন মৎস্য বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচার...

মাদারীপুরে ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলছে প্রধান শিক্ষক সংকট। জেলার পাঁচ উপজেলায় ৭২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০১টিতেই নিয়মিত...

Related Articles

মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২...

রোগী ধরার দালালকে গ্রেপ্তার, সিকিউরিটি গার্ডকে ছুরি ধরে হত্যার হুমকি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর লক্ষ্মীপুর মোড় এলাকায় এক সিকিউরিটি গার্ডকে মারধর...

নিখোঁজ নারীর সন্ধানে হেভি ফিল্টারযুক্ত ছবি ব্যবহার, বিপাকে পুলিশ

মেক্সিকোর চিয়াপাসে নিখোঁজ এক নারীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া অতিরিক্ত ফিল্টারযুক্ত...

সাপের শরীরে প্রথমবার ইলেকট্রোকেমোথেরাপি, ক্যানসারমুক্ত অজগর

যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় প্রথমবারের মতো একটি সাপের শরীরে ক্যানসারের বিশেষ চিকিৎসা ইলেকট্রোকেমোথেরাপি...