Home সাম্প্রতিক বঙ্গভবনে মঈন খান, পার্থ, সাচিং প্রু ও লিংকন
সাম্প্রতিক

বঙ্গভবনে মঈন খান, পার্থ, সাচিং প্রু ও লিংকন

Share
Share

নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চারজন। শপথ নিতে তাঁরা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথের জন্য ডাক পাওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির শপথের পর দরবার হলেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসিয়ালার ‘স্নায়বিক সমস্যা’ অনেক আগে থেকেই জানা ছিল বায়ার্নের

জার্মানির তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যার বিষয়টি এক বছরেরও বেশি সময় ধরে জানত বায়ার্ন মিউনিখ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্লাবের কোচ...

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিনি দিল্লি সফর করতে পারেন—ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত...

Related Articles

মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু...

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক,...

গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি...

রূপপুরের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে...