Home জাতীয় সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার
জাতীয়

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

Share
Share

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সফররত প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় সাক্ষাতের পর আমি সরাসরি দিল্লি গিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। ভারত নিশ্চিত করছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করবেন, তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে এবং এ সম্পর্কের চূড়ান্ত সুফল দুই দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।’

বাংলাদেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি নতুন বাংলাদেশ, যার চালিকাশক্তি তরুণ প্রজন্ম। এ তরুণদের অনেক সংগ্রাম ও ত্যাগের ইতিহাস রয়েছে। একদিকে যেমন রয়েছে “সবার আগে বাংলাদেশ”, অন্যদিকে “বিকশিত ভারত”—দুটি দর্শনের লক্ষ্যই এক। অতীতের মতপার্থক্যগুলো সমাধান করে আমাদের একযোগে সামনে এগিয়ে যেতে হবে।’

ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের সম্মানিত মন্ত্রীদের সঙ্গে ভারতের প্রতিনিধিরা ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্রাণবন্ত যেকোনো গণতন্ত্রে মতপার্থক্য বা উদ্বেগ থাকা স্বাভাবিক। তবে সমতার ভিত্তিতে গড়ে ওঠা এই অংশীদারত্বে মুখোমুখি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।’

দুই দেশের ব্যবসা ও অংশীদারত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিহাস, সংস্কৃতি ও স্বপ্ন অভিন্ন। দুটি দেশেই তরুণ জনগোষ্ঠীর বিশাল সম্ভাবনা রয়েছে। কোনো দেশই একা সব কর্মসংস্থান তৈরি করতে পারে না; এতে বেসরকারি খাতের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে পারস্পরিক আস্থা ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ভিত্তিতে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা এমন একটি যুগে বাস করছি, যেখানে প্রযুক্তির কারণে মানুষ বিশ্বব্যাপী যুক্ত হলেও ব্যক্তিগত দূরত্ব বাড়ছে। এ বাস্তবতায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “প্রতিবেশী প্রথম” নীতির আলোকে আমি এখানে এসেছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শান্তিচুক্তির শর্ত না মানলে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী শান্তিচুক্তির সব শর্ত বাস্তবায়ন না করলে কূটনীতির পথ ত্যাগ করে সরাসরি সামরিক পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির...

‘উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন’: নুরুল হক নুর

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে ‘উন্মাদ’ আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর)।...

Related Articles

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...

‘বিদেশিদের প্রেসক্রিপশনে গুটিকয়েক ছাত্রনেতা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন’: নুর

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গুটিকয়েক ছাত্রনেতা ‘বিদেশিদের প্রেসক্রিপশনে’ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ...