Home জাতীয় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি
জাতীয়

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

Share
Share

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে ৯ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৯ আগস্ট সকাল ৯টা থেকে ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতার পাশাপাশি কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার কম্পোজে বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. কপিস্ট
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

৩. বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

৪. হিসাব সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।

অন্যান্য তথ্য

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়স: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯টা
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার...

ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষক রুবেলের: মুন্সীগঞ্জে শোকের ছায়া

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরস্থ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম রুবেল ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

যবিপ্রবির শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদের তদন্ত চাইলেন তিনি নিজেই

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও...

‘বিদেশিদের প্রেসক্রিপশনে গুটিকয়েক ছাত্রনেতা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন’: নুর

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গুটিকয়েক ছাত্রনেতা ‘বিদেশিদের প্রেসক্রিপশনে’ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ...