Home সাম্প্রতিক ইনফান্তিনো ‘প্রতারণা’ করেছেন মন্তব্যের জেরে চাকরি গেল ফিফা নির্বাহীর
সাম্প্রতিক

ইনফান্তিনো ‘প্রতারণা’ করেছেন মন্তব্যের জেরে চাকরি গেল ফিফা নির্বাহীর

Share
Share

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর। এবার ফিফার সঙ্গে তাঁর কাজের সম্পর্কের অবসান হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তাঁকে বরখাস্ত করা হয়েছে।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইনফান্তিনোর বিরুদ্ধে কর্মীদের সঙ্গে ‘প্রতারণা’র অভিযোগ তোলা লামুরের সঙ্গে সংস্থাটির ‘কাজের সম্পর্কের অবসান’ ঘটেছে। তবে তাঁর বিদায়ের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ফিফা।

এর আগে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি গঠন করে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল ফিফা। দ্য টাইমস বিষয়টি প্রকাশ করার পর ব্যাপক সমালোচনা শুরু হলে পরিকল্পনাটি থেকে সরে আসে ফিফা।

পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর গত ৩১ জুলাই বার্তা সংস্থা এপিকে দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেন ৪৬ বছর বয়সী লামুর। তিনি অভিযোগ করেন, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত অর্থ সংগ্রহের প্রচেষ্টায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

ইনফান্তিনোর দিকে ইঙ্গিত করে লামুর বলেছিলেন, ‘এটি একজন মানুষের প্রকল্প।’ তিনি আরও বলেছিলেন, প্রকল্পটি শুধু বন্ধ করাই নয়, ফুটবল প্রশাসনের শীর্ষ নেতাদের নিজেদের কাছে সঠিক প্রশ্ন করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

নিজের চাকরি হারানোর আশঙ্কার কথাও জানিয়েছিলেন লামুর। তিনি বলেছিলেন, ‘এর অর্থ যদি হয় আমি চাকরি হারাচ্ছি, তবে তাই হোক। আমি সিদ্ধান্তটি বুঝব এবং সম্মান জানাব।’

ফিফার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ফিফা ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামুরের মধ্যে কাজের সম্পর্কের অবসান ঘটেছে। দুই বছরের সেবার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি।

ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম ই-মেইলের মাধ্যমে কর্মীদের লামুরের বিদায়ের বিষয়টি জানান। ফিফার সহসভাপতি ও কাউন্সিল সদস্যদের পাঠানো পৃথক ই-মেইলে তিনি লেখেন, ফিফা ও লামুর পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দিয়েছিলেন লামুর। তাঁর বিদায়ের আগে গত জুলাইয়ে একই পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরোও পদত্যাগ করেন।

ইনফান্তিনোর পাশে নেই স্কটিশ এফএ

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে তাঁর প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহার করেছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)। আগামী বছর ফিফা কংগ্রেসে সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এর আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

স্কটিশ এফএর প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেন, ‘স্কটিশ এফএ জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না।’ তিনি জানান, তাঁদের এই অবস্থান উয়েফার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এ অবস্থান থেকে তাঁরা সরে আসবেন না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টির রীডসবার্গ শহরের কাছে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত...

আল-আকসার সুরক্ষায় ইরানের সমর্থন অব্যাহত থাকবে: কুদস প্রধান ইসমাইল কানি

ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন এবং ঐতিহাসিক আল-আকসা মসজিদের সুরক্ষায় তেহরানের সামরিক ও রাজনৈতিক সমর্থন অবিচল থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি...

Related Articles

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ...

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’: বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুশিয়ারি

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’-প্রবাদটি উল্লেখ করে ক্ষমতার দম্ভ ও পুরোনো রাজনীতির...

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

;