Home বিনোদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারের ১,৫০০ ডলার জরিমানা
বিনোদন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ওয়ার্নারের ১,৫০০ ডলার জরিমানা

Share
Share

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে এক বছর তাঁর গাড়িতে ‘ইন্টারলক’ ডিভাইস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ওয়েভারলি লোকাল কোর্ট ওয়ার্নারকে এ সাজা দেন। গত মাসে তিনি অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন।

আদালতে উপস্থাপিত তথ্যের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ইস্টার সানডেতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় ওয়ার্নার তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। এরপর পরিবারের সদস্যদের বাড়ি পৌঁছে দিতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

পথে র‌্যান্ডম ব্রেথ টেস্টিংয়ের স্থান দেখতে পেয়ে তিনি গাড়ি থামান এবং এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন। তবে পুলিশ তাঁকে চালকের আসনে দেখতে পেয়ে পরীক্ষা নেয়। এতে তাঁর শরীরে আইনগত সীমার দ্বিগুণের বেশি অ্যালকোহল পাওয়া যায়। ঘটনার সময় গাড়িতে তাঁর সন্তানরাও ছিলেন।

বিচারক ক্লেয়ার ফারনান বলেন, সন্তানদের সঙ্গে গাড়ি চালানোর বিষয়টি অপরাধের গুরুত্ব বাড়িয়েছে। তবে ওয়ার্নার পুনরায় একই ধরনের অপরাধ করবেন, এমন আশঙ্কা কম বলেও মন্তব্য করেন তিনি।

ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমাদ আদালতে বলেন, ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাঁর মক্কেলের পেশাগত ও বাণিজ্যিক ক্ষতি হয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগে এর প্রভাব পড়তে পারে বলে দাবি করেন তিনি।

তবে বিচারক বলেন, ওয়ার্নারের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত একজন খেলোয়াড়ের এমন ঘটনায় নেতিবাচক প্রচার হওয়া স্বাভাবিক। পুলিশকে এড়িয়ে গাড়ি চালানোর বিষয়টি গোপন করার চেষ্টা তাঁর আচরণকে আরও নেতিবাচকভাবে উপস্থাপন করে বলেও মন্তব্য করেন তিনি।

বিচারক আরও বলেন, নিউ সাউথ ওয়েলসে সড়ক দুর্ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। তাই জনসাধারণকে এ ধরনের অপরাধ থেকে নিরুৎসাহিত করার বিষয়টিও সাজা দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

ইন্টারলক ডিভাইস গাড়ি চালুর আগে চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করে। অ্যালকোহল শনাক্ত হলে ডিভাইসটি গাড়ির ইঞ্জিন চালু হতে বাধা দেয়।

এ ঘটনায় বিগ ব্যাশ লিগে ওয়ার্নারের দল সিডনি থান্ডারের অধিনায়কত্বও ঝুঁকিতে পড়তে পারে বলে আদালতে জানানো হয়েছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড়দের নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

আল্লু অর্জুনের ‘রাকা’য় খলনায়ক উইল স্মিথ?

‘পুষ্পা’খ্যাত ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের...

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, অভিনন্দন জানালেন ইয়াসির আদ-দোসারি

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর...

বয়সের ব্যবধান নিয়ে অস্বস্তি ছিল, শুভ্রাকে দূরে সরানোর চেষ্টাও করেছিলেন অনুরাগ

বলিউডে বয়সের বড় ব্যবধানের সম্পর্ক নতুন কিছু নয়। তবে নির্মাতা অনুরাগ কাশ্যপ...

মেসির পথ ধরে এমএলএসে এখন তারকার ঢল

লিওনেল মেসি যাওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) আকর্ষণ বেড়েছে অনেকটাই।...