Home সাম্প্রতিক ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
সাম্প্রতিক

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

Share
Share

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে বিশ্বের ৩৬টি দেশের মানুষের ভারত সম্পর্কে মনোভাব উঠে এসেছে। এতে ভারত ও পাকিস্তানের পারস্পরিক বৈরিতার বিষয়টিও উঠে আসে। জরিপে দেখা যায়, পাকিস্তানিদের কাছে ভারত সবচেয়ে বড় শত্রু। একইভাবে ভারতীয়দের কাছেও পাকিস্তান সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচিত।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়।

জরিপ অনুযায়ী, বাংলাদেশেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব আগের তুলনায় কমেছে। ২০২৪ সালে বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখতেন। বর্তমানে এ হার কমে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দুই বছরের ব্যবধানে ভারতে প্রতি ইতিবাচক মনোভাব ১৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ভারতের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে। দেশটির ৭৯ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, বিপরীতে ১১ শতাংশের মনোভাব নেতিবাচক।

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের মধ্যেও ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেশি। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ১৮ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন, আর ৫৬ শতাংশের মনোভাব নেতিবাচক। ২৫ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

অন্যদিকে, ইসরায়েলে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি। দেশটির ৬০ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, আর ২৯ শতাংশ অপছন্দ করেন।

ভারতের প্রতি ইতিবাচক মনোভাবের দিক থেকে শ্রীলঙ্কার পাশাপাশি কেনিয়া ও যুক্তরাজ্যও এগিয়ে রয়েছে। এসব দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। জার্মানি, ইতালি, সুইডেন, জাপান ও থাইল্যান্ডেও ভারতের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব পাওয়া গেছে।

তবে কিছু দেশে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বেড়েছে। তুরস্ক ও নাইজেরিয়ায় ভারতকে অপছন্দ করার হার আগের তুলনায় প্রায় ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। একই ধরনের প্রবণতা দেখা গেছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোতেও।

সূত্র: পিউ রিসার্চ সেন্টার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে...

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের...