Home সাম্প্রতিক শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ
সাম্প্রতিক

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

Share
Share

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানান তিনি। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিও বার্তা দেওয়ার সময় রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে জুলাই ৩৬ জাদুঘরের সামনে গাড়িতে অবস্থান করছিলেন সোহেল তাজ।

তিনি বলেন, ‘আজ ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটি জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে মানুষ জাদুঘরটি দেখতে এসেছেন।’

সোহেল তাজ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত বা নিহত হয়েছেন। তাঁদের আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষ দেশের দূর-দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন। স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কীভাবে পরিচালনা করা হয়েছিল, কীভাবে নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশনা এসেছিল।’

জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ শুক্রবার প্রচণ্ড ভিড়। এখানে প্রতিদিনই ভিড় থাকে।’

শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফিরে আসবেন। আমি মনে করি, এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসুন, বিচারের সম্মুখীন হন। আপনার যে সাজা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’

ভিডিওতে জাদুঘরের সামনে দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে তিনি বলেন, ‘এখানে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটি রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে।’

সবশেষে শেখ হাসিনার উদ্দেশে সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসুন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে...

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের...