Home আন্তর্জাতিক ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ
আন্তর্জাতিকবিনোদন

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

Share
Share

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। প্রায় এক দশক ধরে ভারতে কোনো গান রেকর্ড বা প্রকাশ করতে না পারলেও ভারতীয় ভক্তরা এখনো তাঁর গান শুনছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ক্রিস ফেডের ইউটিউব অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড’-এ দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ভক্তদের সঙ্গে বর্তমান যোগাযোগ ও নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলেন আতিফ।

আতিফ বলেন, ‘গত ১০ বছর ধরে সেখানে কোনো গান করিনি। আমার ভক্তরা ভিপিএনের মাধ্যমে গান শুনছেন। তাঁরা সিডি তৈরি করে অন্যদেরও দিচ্ছেন।’

তবে পাইরেসিকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, একজন শিল্পীর গান শেষ পর্যন্ত তাঁর শ্রোতাদের কাছে পৌঁছেই যায়।

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আতিফ বলেন, এটি ভারত সরকারের সিদ্ধান্ত। একই সঙ্গে পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে এই নিষেধাজ্ঞাকে নিজের ক্যারিয়ারের জন্য পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না আতিফ। বরং তাঁর মতে, এই পরিস্থিতি তাঁকে নিজের সংগীতের দিকে আরও মনোযোগী হতে সাহায্য করেছে।

আতিফ বলেন, ‘এই নিষেধাজ্ঞা না হলে হয়তো আমি নিজের সংগীত তৈরি করতে পারতাম না। তাই এর জন্যও আমি ধন্যবাদ জানাই।’ এমনকি তাঁকে ভারতে কাজ করা থেকে বিরত রাখা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর মতে, এই বাধা না এলে হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারতেন না।

ভারতীয় ভক্তদের উদ্দেশে আতিফ বলেন, কোনো শিল্পীকে সত্যিই ভালোবাসলে শ্রোতারা তাঁর গান খুঁজে নেওয়ার পথ ঠিকই বের করে নেন। ভারতীয় শ্রোতাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার গান অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে।’

ভারতে কাজ করতে না পারলেও দেশটির ভক্তদের মিস করেন আতিফ। তবে সেখানে কাজের সুযোগ হারানো নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি।

ভারতে আতিফ আসলামের জনপ্রিয়তা অবশ্য বলিউডে কাজ শুরুরও আগে। পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর জনপ্রিয় গান ‘আদাত’ তাঁকে ভারত ও পাকিস্তান—দুই দেশের শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। পরে ‘ক্যালযুগ’, ‘জেহের’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো বলিউড সিনেমায় তাঁর গান জনপ্রিয়তা পায়।

২০১৬ সালের উরি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগেও প্রভাব পড়ে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের সুযোগ সংকুচিত হতে থাকে। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২৫ সালের রাজনৈতিক উত্তেজনাও দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও শিল্পীদের ওপর নিষেধাজ্ঞাকে আরও জোরালো করে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা...

Related Articles

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ১০১ রানে ফিরলেন তানজিদ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর সাজঘরে ফিরেছেন...

মুমিনুলের বিদায়েও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও নিজেদের করে নিয়েছে...