Home জাতীয় অপরাধ মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪
অপরাধ

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৪

Share
Share

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করা হলে তাঁরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট–সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন ওই এলাকায় জড়ো হন। তাঁরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে মারধর করেন এবং পরে তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। এ সময় চারজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান।

ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাদ পড়া প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায়

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া এবং...

বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন এবং...

Related Articles

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...

খুলনার রূপসায় ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় দুর্বৃত্তদের গুলিতে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল...