Home আন্তর্জাতিক সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি, কলকাতার থানায় লিখিত অভিযোগ দায়ের
আন্তর্জাতিকসাম্প্রতিক

সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি, কলকাতার থানায় লিখিত অভিযোগ দায়ের

Share
Share

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে ক্রমাগত অজ্ঞাত পরিচয়ের চিঠি পাওয়ার পর এবার সরাসরি তাঁদের জীবননাশের হুমকি দেওয়া হলে বিষয়টি গড়ায় আইন-শৃঙ্খলার দরবারে। এ ঘটনায় দক্ষিণ কলকাতার থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলি।

সোমবার (১০ আগস্ট) পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) শীর্ষ কর্মকর্তা সৌরভ গাঙ্গুলি তাদের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। গত ছয় মাস ধরে তাঁর নামে একের পর এক বেনামি চিঠি আসছিল। কিন্তু সর্বশেষ দুটি চিঠির একটি পড়ে আতঙ্কিত তিনি । পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সিএবি দপ্তরে পাঠানো চিঠিগুলোর একটিতে সৌরভ, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং তাঁদের নিকটাত্মীয়দের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে ইতোমধ্যেই জোরদার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে স্পষ্ট হয়েছে যে চিঠিগুলো মূলত একটি কুরিয়ার সংস্থার মাধ্যমে পাঠানো হয়েছে। এই চিঠির নেপথ্যে থাকা মূল সন্দেহভাজন ব্যক্তি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

প্রেরককে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ হুমকিদাতার ব্যবহৃত সন্দেহভাজন সিম কার্ডের কল ডিটেইলস এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে। পাশাপাশি যে কুরিয়ার সংস্থার মাধ্যমে চিঠিগুলো আদান-প্রদান করা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও গতিপথ পর্যালোচনা শুরু করেছে পুলিশ। একই ব্যক্তি ধারাবাহিক চিঠিগুলো পাঠাচ্ছেন কি না এবং এই নেপথ্যে অন্য কোনো গভীর উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা বের করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে পুলিশ বিভাগ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তা কমেনি। বরং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)...

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

;