Home জাতীয় অপরাধ দেবিদ্বারে কুপিয়ে টুকরা টুকরা করে ১১টি পলিথিনে রাখা হলো নারীর মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দেবিদ্বারে কুপিয়ে টুকরা টুকরা করে ১১টি পলিথিনে রাখা হলো নারীর মরদেহ

Share
Share

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ খণ্ড-বিখণ্ড করে ১১টি পলিথিনের প্যাকেটে ভরে বস্তাবন্দী অবস্থায় ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় জড়িত সন্দেহে লাইলী বেগম (৩৫) নামে এক ভাড়াটিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী নিজেই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর মোহনা আবাসিক এলাকায় দেবিদ্বার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফরিদা বেগম (৫৫) ওই এলাকার মফিজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

তাঁর স্বামী চট্টগ্রামে জাহাজে কর্মরত থাকায় এবং দুই মেয়ের বিয়ের পর ফরিদা বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। বাড়ির একটি কক্ষ লাইলী আক্তার নামের ওই নারী ভাড়া নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ছোট মেয়ে বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হওয়া ফরিদা বেগম ফিরে না আসায় স্বজনরা আশপাশের এলাকা ও আত্মীয়দের বাড়িতে সন্ধান চালান এবং এলাকায় মাইকিং করেন। পরবর্তীতে বিকেলে নিহতের ভাগ্নে ঘরের পেছনে বেশ কয়েকটি রহস্যজনক পলিথিনের প্যাকেট দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে প্যাকেটগুলো থেকে ওই গৃহবধূর খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের ধরণ গোপন করার উদ্দেশে ঘাতকরা মরদেহ টুকরো টুকরো করে বস্তাবন্দী করে বাড়ির পেছনের ডোবা বা ঝোপঝাড়ের দিকে ফেলে রেখেছিল। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ভাড়াটিয়া লাইলীকে আটক করে গণধোলাই দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে লাইলীকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক লাইলী বেগমকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তাঁর স্বামীসহ আরও চার সহযোগীর নাম উঠে এসেছে। তাঁদের বিষয়ে সত্যতা যাচাই করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে একাধিক পুলিশি দল অভিযান পরিচালনা করছে। তবে নিহত গৃহবধূর মাথা ও পায়ের অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামদাস বিলের সৌন্দর্যবর্ধনে তালগাছ রোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা রোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন...

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

Related Articles

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে...

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে...

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে...

জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায়...

;