জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের কার্যক্রম পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করবেন।
এ ছাড়া উভয় স্থানে রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।
Leave a comment