Home জাতীয় ‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’
জাতীয়

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

Share
Share

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তাঁর দাবি, এর দায় ভারত সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

আজ শনিবার লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. ইরান বলেন, ‘গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছেন। এর দায় নরেন্দ্র মোদির সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।’

তিনি প্রশ্ন তোলেন, একজন দণ্ডিত আসামি ও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কীভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য এবং বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তাঁর এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও ভারতের।

তিনি আরও বলেন, ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলে, অন্যদিকে দেশটির মাটিতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে রাজনৈতিক বক্তব্য, হুমকি ও উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁর মতে, এটি ভারতের কথিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং ‘স্পষ্ট দ্বৈতনীতি’।

ডা. ইরান বলেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি শক্তির করুণা বা নির্দেশে রাষ্ট্র পরিচালনা করবে না। বাংলাদেশের জনগণই দেশের মালিক এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদের।

শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, সেই বিচার ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিদেশের মাটিতে অবস্থান করে হুমকি-ধমকি ও রাজনৈতিক উসকানি দেওয়ার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে ডা. ইরান বলেন, ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক চায় বাংলাদেশ লেবার পার্টি। তবে সেই সম্পর্কের নামে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া কিংবা বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার পরিবেশ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। একই সঙ্গে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, উসকানি ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বন্ধ করার দাবি জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

সিলেটের মেয়ে সামিরা খান মাহি, এবার মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে

সিলেটের সাধারণ একটি মেয়ে থেকে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী। নানা প্রতিকূলতা পেরিয়ে...

;