Home জাতীয় ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’
জাতীয়

‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে প্রফেসরের মতো আচরণ করা ঠিক নয়’

Share
Share

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের যারা বন্ধু, যারা আমাদের সহযোগী ছিলেন, যারা একসময় গোপনও ছিলেন, তাঁদের বলতে চাই—আমরা সংসদে বিতর্ক করব, মিছিল-মিটিং করব। কিন্তু এমন কিছু বলব না, যার মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির বাল্যশিক্ষা স্কুলের ছাত্র হয়ে যখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে। অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক বন্ধুর ও কণ্টকাকীর্ণ।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করে, এটি মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তবে এটা হবে রাজনৈতিক অপরিপক্বতা।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাবের মহাসচিব ও ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গে মসজিদের লাউডস্পিকার অপসারণ নিয়ে বিতর্ক, পুলিশি চাপের অভিযোগ

পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠন ও মসজিদ পরিচালনা...

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে গোসল করতে নেমে ইয়াছিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে...

Related Articles

সন্তান জন্মের পর নতুন মায়ের পাতে থাকুক যেসব খাবার

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। নবজাতকের যত্নের পাশাপাশি নিজের...

‘ভারতের মাটিতে শেখ হাসিনার হুমকি-ধমকির দায় ভারত এড়াতে পারে না’

ভারতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শেখ হাসিনার হুমকি-ধমকির ঘটনায়...

এক সপ্তাহ এগিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি...

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের...