Home আন্তর্জাতিক ‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক
আন্তর্জাতিক

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক

Share
Share

মানসিক প্রশান্তি কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের শরণাপন্ন হন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় তাঁদের কাছে যান অনেকে। তবে কথিত সাধুর বেশে প্রতারণার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। নেটাগরিকদের একাংশ ওই সাধুকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধু নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাঁদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। নেটাগরিকদের কেউ কেউ অভিযোগ করেন, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে কেন একই ধরনের আচরণ দেখা যায় না।

তবে ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কোনো আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরুমন্ত্র’ বা দীক্ষা গ্রহণের আচার হতে পারে।

তবে ভিডিওতে আসলে কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতাও নিশ্চিত করা যাচ্ছে না।

ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সাধুকে দেওয়া ‘লিপ কিস বাবা’ নামটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

সূত্র: আনন্দবাজার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি, এক দেশে হামলা মানে তিন দেশে হামলা

পবিত্র মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও...

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের...

তরুণদের আন্দোলনের রেশ কাটছে না মোদি সরকারের

ভারতে তরুণদের টানা আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দুই সপ্তাহ পেরিয়ে...

ক্রিট উপকূলে ৪৮ ঘণ্টায় ২০২ অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিটের উপকূল থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২...