Home জাতীয় ২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ
জাতীয়

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

Share
Share

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কার্যক্রমের পাশাপাশি আধুনিক ল্যাব স্থাপনের মাধ্যমে দেশে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্কিলস ইকোসিস্টেম গড়ে তুলতে চায় এনএসডিএ।

দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এসব তথ্য জানান।

সম্প্রতি একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণকেন্দ্রগুলোর অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বলে জানান নাজনীন কাওসার।

তিনি বলেন, ‘দেশের সব এসটিপিতে আধুনিক প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ল্যাব সুবিধা নেই। ফলে প্রশিক্ষকদের দক্ষতা বাড়লেও অনেক প্রতিষ্ঠানে সেই জ্ঞান কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হয় না। এ কারণে ২ হাজার ২১৭টি নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল স্কিলস ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব হবে।’

এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান জানান, দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট সংস্থাটি প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে। এরই মধ্যে সংস্থাটির ১৫ জন কারিগরি বিশেষজ্ঞ প্রকল্পের প্রস্তাব তৈরির কাজ করছেন। পরে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে প্রকল্পটি উপস্থাপন করবে। ওই উপস্থাপনার পর প্রকল্পটি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বেড়েছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা

দেশের দক্ষতা উন্নয়ন খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে এনএসডিএ। সংস্থাটি দক্ষতা প্রশিক্ষণের কারিকুলাম তৈরি, সনদ প্রদান এবং সারা দেশের স্কিলস ট্রেনিং প্রোভাইডার (এসটিপি) নিবন্ধন ও তদারকি করে।

সচিব পদমর্যাদার কর্মকর্তা ড. নাজনীন কাওসার চৌধুরী গত বছরের ২৬ আগস্ট এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাঁর দায়িত্ব নেওয়ার পর দেশে নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নাজনীন কাওসার জানান, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এনএসডিএ ১ হাজার ৪১৭টি নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিবন্ধন দিয়েছে। এর মধ্যে প্রায় ৬৪ শতাংশ প্রতিষ্ঠান তাঁর দায়িত্ব নেওয়ার পর নিবন্ধিত হয়েছে।

তিনি দায়িত্ব নেওয়ার সময় দেশে নিবন্ধিত এসটিপির সংখ্যা ছিল ৬১৪টি। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ২ হাজার ২১৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে নিবন্ধিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা সাড়ে তিন গুণের বেশি বেড়েছে।

সক্ষমতার ঘাটতিও রয়েছে

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের দ্রুত সম্প্রসারণের সঙ্গে সক্ষমতার ঘাটতিও দেখা দিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২ হাজার ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ১৫৩টি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না। মূলত প্রশিক্ষকের সংকটের কারণে অনেক প্রশিক্ষককে একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হচ্ছে।

নাজনীন কাওসার বলেন, একটি প্রশিক্ষণকেন্দ্রের বছরে চারটি ব্যাচ পরিচালনা করার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান দুই বা তিনটির বেশি ব্যাচ পরিচালনা করতে পারছে না।

তিনি বলেন, ‘আধুনিক ল্যাব স্থাপনের এই উদ্যোগ প্রশিক্ষক সংকটের সমাধানের বিকল্প নয়; বরং আরেকটি গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণের প্রচেষ্টা। অনেক প্রশিক্ষণকেন্দ্র চালু থাকলেও সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতির অভাব রয়েছে। নতুন ল্যাব সুবিধা এবং প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম একসঙ্গে বাস্তবায়ন করা গেলে দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থায় একটি টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে উঠবে।’

২০৩০ সালের মধ্যে ডিজিটাল স্কিলস ইকোসিস্টেম

এনএসডিএর ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনাতেও একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্কিলস ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রয়েছে। পরিকল্পনার আওতায় প্রশিক্ষক ও অ্যাসেসরদের একটি কেন্দ্রীয় ডেটাবেজের আওতায় আনা হবে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণসংক্রান্ত তথ্য রিয়েল টাইমে সমন্বিতভাবে হালনাগাদ করা হবে।

তবে দক্ষিণ কোরিয়ার সংস্থাটির প্রতিনিধি দল কবে বাংলাদেশে এসে প্রকল্পটি উপস্থাপন করবে বা চূড়ান্ত চুক্তি কবে হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানায়নি এনএসডিএ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) বার্তা...

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।...

Related Articles

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ...

ঘুমের মধ্যে স্ট্রোক রাবি শিক্ষার্থীর: জরুরি চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল...

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...