Home জাতীয় সোমবার এসএসসি ও সমমানের ফল, অপেক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী
জাতীয়

সোমবার এসএসসি ও সমমানের ফল, অপেক্ষায় ১৮ লাখের বেশি শিক্ষার্থী

Share
Share

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট)। এর মাধ্যমে প্রায় আড়াই মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থীর। ফল প্রকাশের পর শিক্ষাজীবনের পরবর্তী ধাপ উচ্চমাধ্যমিকে ভর্তির প্রস্তুতি শুরু করবে তারা।

পরীক্ষার্থীরা মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস), শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সে হিসাবে প্রায় আড়াই মাস পর ফল প্রকাশ করা হচ্ছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

গত ২৭ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে ১০ আগস্ট ফল প্রকাশের তথ্য জানানো হয়। সাধারণত সকাল ১০টার দিকে ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই পরীক্ষার্থী ও সংশ্লিষ্টরা ফল দেখতে পারবেন।

যেভাবে ফল দেখা যাবে

ওয়েবসাইটে

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে। এ জন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Examination’ অপশন থেকে ‘SSC/Dakhil’ নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও নিবন্ধন নম্বর দিতে হবে। সবশেষে নিরাপত্তা যাচাই (ক্যাপচা) পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

এসএমএসে এসএসসির ফল

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026

ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিলের ফল

মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে।

কারিগরি বোর্ডের ফল

কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বা রেজাল্ট শিটও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ বা ‘Result Corner’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। এরপর প্রতিষ্ঠানটির ফলাফল শিট দেখা ও ডাউনলোড করা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে ইরানের বন্দরগুলোর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ আগস্ট) বার্তা...

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি।...

Related Articles

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার খলঅভিনেতা ডন

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড় দেখা দিয়েছে। দীর্ঘ...

ঘুমের মধ্যে স্ট্রোক রাবি শিক্ষার্থীর: জরুরি চিকিৎসায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল...

শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে থাকা সাতক্ষীরার অরিনকে নিয়ে আলোচনা

নয়াদিল্লি থেকে প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ...

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতারবাড়ি তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার...