Home সাম্প্রতিক ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা
সাম্প্রতিক

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা

Share
Share

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে। তবে সুবিধাটি এখনো সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ চালু হলে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা কমবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ ও দ্রুত হতে পারে।

সম্প্রতি বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার Ads Manager-এর ‘Add Payment Method’ অপশনে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও যুক্ত হয়েছে। কয়েকজন ব্যবহারকারী এই পদ্ধতিতে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল-কারেন্সি সুবিধা ও বিভিন্ন ব্যাংকিং প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হতো। এতে বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অতিরিক্ত খরচ ও সময়ের মুখে পড়তে হতো।

তবে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুবিধা কবে সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর...

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করছে মেটা

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে বিকাশকে পেমেন্ট অপশন হিসেবে যুক্ত...

Related Articles

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এ...

৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের কার্যক্রম পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই সফরে...

ঘরভাড়া দিতে নিজের চুল বিক্রি, দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে

মাথার ওপর নেই ছাদ, ঘরে নেই খাবার। একদিকে সন্তানদের ক্ষুধা, অন্যদিকে মাথা...

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

যশোরের চৌগাছায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম...