Home জাতীয় ২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল
জাতীয়

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

Share
Share

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি কফিল। দীর্ঘ ২৫ বছরের কর্মসম্পর্কের টানে বাংলাদেশ সফরে এসে কর্মী মো. নাজির মিয়ার বাড়িতে অতিথি হয়েছেন সৌদি আরবের চিকিৎসক ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী গ্রামে নাজির মিয়ার বাড়িতে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামতলী গ্রামের আব্দুল অহেদ মিয়ার ছেলে মো. নাজির মিয়া প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তিনি সৌদি চিকিৎসক ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদির অধীনে কাজ করছেন। দীর্ঘদিন ধরেই নাজির মিয়ার বাংলাদেশে অবস্থিত বাড়িতে আসার আগ্রহ ছিল ডা. গমেদির। তবে পেশাগত ব্যস্ততার কারণে এত দিন তা সম্ভব হয়নি। অবশেষে বাংলাদেশ সফরের সুযোগে তিনি ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামে আসেন।

তাঁর আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণেরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে শোভাযাত্রাসহ তাঁকে নাজির মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিজের অনুভূতি জানিয়ে নাজির মিয়া বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ধরে ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদির অধীনে কাজ করছি। তিনি কয়েক বছর ধরেই আমার বাংলাদেশের বাড়িতে আসতে চেয়েছিলেন। কিন্তু সময়-সুযোগের কারণে তা সম্ভব হয়নি। তিনি সৌদি আরবের একজন স্বনামধন্য চিকিৎসক এবং অত্যন্ত ভালো মনের মানুষ। তাঁকে আমার দেশে ও আমার বাড়িতে আনতে পেরে আমি খুব আনন্দিত।’

ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদি নাজির মিয়ার মাধ্যমে জানান, ‘বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ। এখানকার মানুষের সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগছে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসব।’

ডা. গমেদির আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ তাঁকে একনজর দেখতে নাজির মিয়ার বাড়িতে ভিড় করেন। এ সময় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাজির মিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের...

শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি এটি রাজনৈতিক কৌশল?

ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তাঁর দেশে ফেরার বিষয়টি নিয়ে...

এক দিনের ছুটিতেই মিলবে টানা চার দিনের অবকাশ

আগস্টের শেষ দিকে এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ কাটানোর...

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য...