Home জাতীয় অপরাধ মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতিসাম্প্রতিক

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

Share
Share

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ মামলায় তিনি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের তালিকায় রয়েছেন—সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ অনুসন্ধানের পর এই প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয়। প্রসিকিউশন টিম বর্তমানে জমা পড়া নথিপত্র ও আলামত গভীরভাবে পর্যালোচনা করছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী, প্রতিবেদনটি চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সংগঠিত সহিংসতার বিষয়ে এই তদন্ত পরিচালনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য’—কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম

গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানোর পরও বিভিন্ন জেলা ও উপজেলা প্রকৌশলীদের অনেকে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালো দিয়ে লিখে দিতে চাই।’ শনিবার...

Related Articles

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

;