Home জাতীয় চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী
জাতীয়

চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী

Share
Share

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম উপহার দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা–মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুশ্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

অনুশ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ প্রতিযোগিতায় সে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।

উপপ্রেস সচিব জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখে তাঁর একজন কর্মকর্তার কাছে দেয়। চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে অনুশ্রী জানায়, সে কখনো ভাবেনি প্রধানমন্ত্রী তার চিঠি পড়বেন এবং দেখা করার সুযোগ দেবেন। পরিবারের পক্ষে হারমোনিয়াম কেনা সম্ভব না হওয়ায় সে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অনুশ্রী একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে। প্রধানমন্ত্রী তাঁর সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় কর্মরত নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিবও।

রাকিব জানান, দীর্ঘদিনের ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার। সাক্ষাৎকালে তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান। তাঁর ভাষ্য, সেতুটি নির্মিত হলে ওই এলাকার হাজারো মানুষের দুর্ভোগ কমবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ তারেক হোসেনের কবরে শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেক হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার...

পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও আলোচনা সভা

  জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা...

Related Articles

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের রিট খারিজ করলেন হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক নিরোধ আইনের অপব্যবহার রোধসহ...

ভারত শেখ হাসিনাকে কেন এই সুযোগ দিল: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায়...

শিক্ষার্থীদের পেটাতে ও মেরে ফেলতে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবালসহ ৮ জন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী...