Home জাতীয় মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ
জাতীয়

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

Share
Share

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার পর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়েছে। ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল।...

Related Articles

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার...

;